আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয় বিনামূল্যে পুষ্টিচাল বিতরণ শুরু

শিমুল হাসান, ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এই ভিডব্লিউবি। এই কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগী দুই বছর যাবত প্রতি মাসে ৩০ কেজি করে ৬টি পুষ্টিগুন সমৃদ্ধ চাল পাবেন। এই চালে ভিটামিন-এ, ভিটামিন-বি৬, বি১২, ফলিক অ্যাসিড, আয়রন ও জিংক রয়েছে। দুস্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের দুস্থ ও অসহায় মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে মোট ২০৫২ জন উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩০২ জন ও অপর ৭টি ইউনিয়নে ২৫০ জন করে উপকারভোগীরা বিনামূল্যে এই চাল পাচ্ছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তাসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকার বিনামূল্যে যে পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিতরণ করছে সেই চালের দাম বাজারে অনেক বেশি। যার কারণে দুস্থ ও অসহায় মানুষদের এই চাল কিনে খাওয়া অনেক কষ্টসাধ্য। তাই সরকার সেই বিষয়টি বিবেচনা করে এই চাল উপহার হিসেবে প্রদান করছেন। যাদের বিরুদ্ধে এই চাল বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যাবে পরবর্তিতে তাদের এই সুবিধা আর প্রদান করা হবে না। তাই বেশি টাকার আশায় এই চাল বাজারে বিক্রি না করে পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত এই চালের ভাত খাওয়ার প্রতি অনুরোধ জানান।