ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘মুবারক র্যালি’ সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর শুরু।
বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এর অংশ হিসেবে ৩০ আগস্ট ‘২৫, শনিবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফেঞ্চুগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও জুড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক নেতৃবৃন্দ, আনজুমানে আল-ইসলাহ, লতিফিয়া ক্বারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক নাসির খাঁন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ শামায়ুন কবির।
প্রতিনিধি দল এসময় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সহ সভাপতি মাওলানা কাজী বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, রাজনগর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা রিয়াজুস সালিহীন, কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা খন্দকার অজিউর রহমান আসাদ, লতিফিয়া কারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মওসুফ আহমদ, কুলাউড়া ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের সাধারণ সম্পাদক হাফিয আব্দুল মজিদ, লতিফিয়া ক্বারী সোসাইটি কুলাউড়া উপজেলা সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কুলাউড়া পৌর আল ইসলাহ’র সভাপতি রিয়াদ বক্স প্রমুখ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি মামুন আহমদ, সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুতালিব, রাজনগর উপজেলা সভাপতি মো. জহিরুল ইসলাম, কুলাউড়া উপজেলা সভাপতি শামসুল ইসলাম, জুড়ি উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সভাপতি আব্দুল হামিদ হুমায়দি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসরুর, কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জুড়ি উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হাসান প্রমুখ।






