আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুবারক র‌্যালি’ সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত : শিক্ষাবীদগণের সাথে সাক্ষাত ও দাওয়াত প্রদান।

মুবারক র‌্যালি’ সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর অব্যাহত : শিক্ষাবীদগণের সাথে সাক্ষাত ও দাওয়াত প্রদান।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হবে। র‌্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২৫, বুধ ও বৃহস্পতিবার র‌্যালি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে সাক্ষাত করে দাওয়াত প্রদান করেন।

‎

‎প্রতিনিধি দল এসময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর উল হায়দার, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান, শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউট এর আরবী বিভাগের সহকারী অধ্যাপক হেদায়েতুল্লাহ আল হাদী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং র‌্যালির দাওয়াত প্রদান করেন।

‎

‎প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, কেন্দ্রীয় সদস্য এম. শামসুদ্দিন, আরিফ হোসাইন সামাদ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সিলেট মহানগরীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরকান খান মোহন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি এস এম আলী আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।