আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত মাহবুব অস্ত্রসহ  গ্রেফতার   


 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ট্রাক ড্রাইভারকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক হয়েছেন আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাহবুব খাঁন (৩৫)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর থানার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের সাদিক পার্কের কাছে ঘটনাটি ঘটে। ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকের চাকা পাংচার হলে ড্রাইভার থামান। সেই সুযোগে মোটরসাইকেলে করে তিনজন ডাকাত ট্রাক চালক ও হেলপারকে ঘিরে ধরে। এ সময় মাহবুব খাঁন ড্রাইভার মো. ফরহাদ মিয়ার (৫০) বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং অপর ট্রাক থেকে আরও ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ড্রাইভার চিৎকার করলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ডাকাত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে মাহবুব খাঁন পালানোর চেষ্টা করলে পুলিশ, ড্রাইভার ও হেলপার মিলে ধাওয়া করে তাকে ধানক্ষেত থেকে অস্ত্রসহ আটক করে। গ্রেফতারকৃত মাহবুব খাঁনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি, হত্যা, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সংঘটিত ডাকাতি ও অস্ত্র মামলাও রয়েছে। ঘটনার পর ট্রাক ড্রাইভার ফরহাদ মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা নং-১০ (ধারা ৩৯৪ পেনাল কোড) দায়ের করেন। এছাড়া পিস্তলসহ আটক হওয়ায় শাজাহানপুর থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলা নং-১১ (অস্ত্র আইন ১৮৭৮, ধারা-১৯ এ) রুজু করেন। শাজাহানপুর থানার পুলিশ জানায়, লুণ্ঠিত টাকা উদ্ধারে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।