আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কানাডায় ডাঃ মিফতাহুল হোসেন (সুইট)কে দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব টরেন্টোর সংবর্ধনা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

কানাডায় দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব টরেন্টোর পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডাঃ মিফতাহুল হোসেন (সুইট)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) টরেন্টো শহরের ভোরের আলো পত্রিকা অফিসে অনাড়ম্বর এবং প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব টরেন্টোর সভাপতি আহাদ খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডাঃ মিফতাহুল হোসেন (সুইট)।

দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব টরেন্টোর সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন আহমেদ। এসময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্বর্ধিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ডাঃ মিফতাহুল হোসেন (সুইট) দক্ষিণ সুরমা এসোসিয়েশনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আন্তরিকতা এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে প্রবাসী এবং স্থানীয় নেতৃত্বের সহযোগিতা অমূল্য অবদান রাখতে পারে।

বিশেষ অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ডাঃ মিফতাহুল হোসেন (সুইট) বহুমুখী উদ্যোগ ও কর্মধারার মাধ্যমে ইতোমধ্যেই সমাজে বিশেষভাবে পরিচিত লাভ করেছেন। বিশেষ করে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, ইকরা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, ডাঃ সুইট মডেল মেডিসিন শপের প্রতিষ্ঠাতা এবং সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকার প্রতিষ্ঠাতা সহ শিক্ষা, স্বাস্থ্য ও মিডিয়া খাতে তাঁর অবদান এখন সর্বত্র সমাদৃত।

বক্তারা আশা প্রকাশ করেন বলেন, ডাঃ মিফতাহুল হোসেন (সুইট) এর কর্মোদ্যম, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব টরেন্টো এর পক্ষ থেকে ডাঃ মিফতাহুল হোসেন (সুইট)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।