আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার লাখাইছড়া চা-বাগানে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বসন্ত কুর্মী, মোচন হাজরা, কান্তি হাজরা, উজ্জ্বল হাজরা, জয়বল বোনার্জী ও আকাশ মাহালী।

স্থানীয় বাসিন্দা সবুজ কুর্মী বলেন, “আমাদের এলাকার অনেক হতদরিদ্র পরিবার দিনে এনে দিনে খায়। তাই তাদের পক্ষে পূজার বাজার করা কঠিন হয়ে পড়ে। শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার এই মহৎ উদ্যোগ যেন সবসময় অব্যাহত থাকে, সেই কামনা করি।”

বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা কুর্মী পূজা এবং কার্যকরী সদস্য তারেক মিয়া ও তোফাজ্জল হোসেন রাকিব।