আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগর বকশিকোনা যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

রাজনগর বকশি কোনা যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বকসি কোনা জামে মসজিদ মাঠে মুহাম্মদ আবদুস আজিজ চান মিয়ার সভাপতিত্বে ও বকসি কোনা মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব রহ এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা সভাপতি ও টাউন কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মূফতী শামসুল ইসলাম সাহেব, উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসার উস্তাদ, হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব আজমী সাহেব,  রাজনগর আনজুমানে আল ইসলাহ সভাপতি মওলানা রিয়াদুস সালেহীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহেল আহমদ, বকসি কোনা জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন, মুহাম্মদ আশিক মিয়া, মোহাম্মদ সায়েম আহমদ তালুকদার, মুহাম্মদ বসির মিয়া, মুহাম্মদ মুমিত, আবুল বাসার, তায়েফ আহমদ, মুহাম্মদ মুস্তাকিম আহমদ প্রমূখ। 

অতিথিবৃন্দ তাদের আলোচনায় বলেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের  নবী প্রেমিকদের ঈমানের তেজ আরো ও বহুগুণ বেড়ে যায় এবং এশকে মুস্তফার মহব্বত অন্তরে জাগ্রত হয়। 

পরিশেষে মিলাদ ও দোয়ার  মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।