আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও অবসরপ্রাপ্ত মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থা।
মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোংমাইথেম অশোকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সমরজিত্ সিংহ, সংস্থার উপদেষ্টা হরি কুমার শর্মা, সংস্থার সাংগঠনিক সম্পাদক, আয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়নের সাবেক সদস্য মনীন্দ্র কুমার সিংহ, সমাজকর্মী প্রহ্লাদ সিংহ, মাধ্যমিক শিক্ষক রনজিত কুমার সিংহ, সমাজকর্মী আয়াংতাবম হেমন্ত, কবি ও সাহিত্যক সানাতন হামোম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লৈফাকপম ব্রজগোপাল সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক পরিমল সিংহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমাকান্ত সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার সিংহ, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও মেডিকেল অফিসার এন মেমচৌবি চনুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা মণিপুরি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।