আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমি কর্তৃক লালন সাইঁ এর ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি উদ্যোগে লালন সাইঁ ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। পরে একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, লালন ধর্ম, বর্ণ, গোত্র, বা জাত-পাতের সকল প্রকার বিভেদকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন, যেখানে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাঁর কাছে ভেতরের ‘মনের মানুষ এর সাধনাই ছিল আসল সাধনা। তিনি প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে মানবতার মুক্তি এবং সহজ-সরল জীবনবোধের কথা প্রচার করেছেন।