আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

(বগুড়া) প্রতিনিধি:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  (২২ অক্টোবর বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেল এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের  চত্বর বটতলা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক সভাকক্ষে( করতোয়া ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়ার সহকারি পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার ড্রাইভিং কর্মকর্তা আশরাফুল আলম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সাংবাদিক বৃন্দাগণ। সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।