আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমায় বিএনপির গণসমাবেশের সংবাদ সংগ্রহের আহবান

সালেহ আহমদ (স’লিপক):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে জনসম্পৃক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডীপুল পয়েন্ট এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত গণসমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি এবং সিলেট–৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে গণসমাবেশ ও মিছিলের সচিত্র প্রতিবেদন প্রণয়ের উদ্দেশ্যে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন মিডিয়া/বার্তা সংস্থার একজন প্রতিনিধি অথবা ক্যামেরা ইউনিট প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন।