আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন  

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আকতারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মাঝিঁরা বাইপাস রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নাজনীন আকতার তাদের দিয়ে রান্না করিয়ে নিজে খান, অশালীন আচরণ করেন, সামান্য বিষয়েও বকাঝকা করেন, এমনকি পিয়নের কাজ ও বাথরুম পরিষ্কার করানোর মতো কাজও তাদের দিয়ে করিয়ে নেন। শিক্ষার্থীদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এসময় স্থানীয় কয়েকজন অভিভাবকও মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, স্কুলে শিশুদের দিয়ে পিয়নের কাজ করানো অত্যন্ত অনৈতিক ও শিক্ষার পরিবেশের পরিপন্থী। দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক নাজনীন আকতার বিদ্যালয় ত্যাগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন এবং আশ্বাস দেন যে অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।