আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময়


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী বমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। রোববার দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আসহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিদ রায়, এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো. আব্দুল আহাদ, সালাউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী বমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, মুুক্ত গণমাধ্যমের ভূমিকায় অটুট রেখে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। জনগণই ক্ষমতার প্রকৃত মালিক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এই লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। উন্নয়ন ও কর্মসংস্থানের ভারসাম্য ফিরিয়ে আনাই আমার অঙ্গীকার।