আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ 

বগুড়ায় মা ও ২ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় শাজাহানপুর উপজেলায় বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা ও তাদের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ‘হত্যার পর’ ওই নারী ‘আত্মহত্যা’ করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই নারীর স্বামীকে। মঙ্গলরবার সকাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম। মারা যাওয়ারা হলেন , ওই গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তার দুই সন্তান সাইফা (৪) ও সাইফ (২)। শাহাদত হোসেন একজন সেনাসদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। স্থানীয়দের বরাতে ওসি শফিকুল ইসলাম জানান  ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে মোস্তারিম বটি দিয়ে তার দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়াও তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।