আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ট্রিপল মার্ডারের বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়ায় ট্রিপল মার্ডারের বিচারের দাবিতে মানববন্ধন

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে সেনাবাহিনীর সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়াকে ফাঁস দিয়ে, আট বছর বয়সী মেয়ে সাইফা ও সাত মাস বয়সী ছেলে সাইফকে জবাই করে নৃশংস ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে শাজাহানপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ নির্মম হত্যাকাণ্ডে সাদিয়ার পরিবারে এখনো আতঙ্ক বিরাজ করছে। ঘটনার যথাযথ তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এলাকাবাসীর পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করা হয়, ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার। হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত। ভিকটিম পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি পদক্ষেপ। বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।