সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় উত্তর জগন্নাথপুরে সংগঠনের স্থায়ী প্রজেক্ট এলাকায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তিত্ব লেবাছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআইএস ইন্টারন্যাশনাল-এর উপদেষ্টা নূর শোয়েব মোহাম্মদ।
মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ, নির্বাহী পরিচালক মোস্তফা বক্স, আবুল হাসনাত গানিম, আবু সামাদ সুজেল, মো. মনির উদ্দিন, তরুণ সমাজসেবক অলিদ আহমেদ, মাহবুবুর রহমান ইয়ামিম, মোহাম্মদ সুমন, সাফয়ান বক্স আসিফ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, রাকিব হোসেন ইমন, সৈয়দ ইমরান আলী, জাওয়াদ হক জিহান, মো. সাদিকুল বাহার, মো. সায়েম রহমান, শামসুল ইসলাম শুভ, হোসাইন আহমদ রাব্বি ও হোসাইন আহমদ সাব্বিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
হাড়কাঁপানো শীতের মধ্যে এ মানবিক উদ্যোগে কয়েক শত শীতার্ত মানুষ কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই কম্বলগুলো শীত নিবারণে কিছুটা হলেও স্বস্তি দেবে।






