আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় সড়কে র‍্যাবের তল্লাশি ৬ কেজি গাঁজা উদ্ধার আটক ৪ 

বগুড়ায় সড়কে র‍্যাবের তল্লাশি ৬ কেজি গাঁজা উদ্ধার আটক ৪ 

( বগুড়া) প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়ক পথে যাত্রীবাহী বাসে আসে মাদকের চালান। চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয় চারজন মাদক কারবারি। এদের মধ্যে দুজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামস্থ মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন মাদক কারবারি- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার গোরক মন্ডপ এলাকার আকুল মিয়া (৩৪), নজরুল ইসলাম নজু (৩৫), বছিনা বেগম (৫২) এবং রুবিনা খাতুন (৩৫)। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন মাদকের চালান পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।##