আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে:কমলগঞ্জে বিএনপি’র আরো ১৭ নেতাকর্মীকে অব্যাহতি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ও সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আরো ১৭ জন নেতাকর্মীকে দলের সকল স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে কমলগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, রহিমপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সিপার আহমদ তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ময়ুন ফারুক.  পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, সাবেক সভাপতি মাহমুদুর রহমান বাদশা,  শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম, মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য লুৎফুর রহমান সাইফুল, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দেকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আহমদ চৌধুরী, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাহের আছরু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজমল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজয় কানু, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, আব্দুল হক চৌধুরী সাইস্তা, কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী মঞ্জু।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ প্রত্যাহারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হয়।