আজ-  ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বে অবহেলা-শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত «» কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলনগরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় জিডি «» বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতাদের জরিমানা «» মৌলভীবাজারে ১ হাজার ১৮টি মণ্ডপে দুর্গাপপূজা, জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার «» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল মুমিন আলাল সাহেবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কমলগঞ্জে বিশিষ্ট সমাজসেবক মরহুম আবদুল মুমিন আলাল সাহেবের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক পৌর আমির, এলাকার বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক, হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা মরহুম আবদুল মুমিন আলাল সাহেবের আত্মার রূহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুহাম্মদ হিফজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাইফ আহমদ এবং গজল পরিবেশন করেন মাদ্রাসার ছাত্র আবদুল মুসাব্বির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহ আজম (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি ও মাদ্রাসার পরিচালক কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রিন্সিপাল মুহাম্মদ মাসুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ ছানোয়ার হোসেন, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার উস্তাদ মাওলানা বাহার আলী, কমলগঞ্জ উপজেলা ইসলামী ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ এবাদুর রহমান, পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আহাদুর রহমান বুলু, আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সম্পাদক মাওলানা আবদুল জলিল, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ রাসেল আহমদ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি দুবাই প্রবাসী মাওলানা মুতাহির আলী আজমী, দুবাই প্রবাসী মুহাম্মদ হাবিব আল হাসান, মুহাম্মদ আবদুর রহমান, মুহাম্মদ শেখ আবদুল আজিজ, মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ আবদুল মজিদ, মুহাম্মদ আবদুল বাছিত ও মুহাম্মদ সুফী মিয়া।

স্মরণসভায় বক্তারা মরহুম আবদুল মুমিন আলাল সাহেবের জীবনের বিভিন্ন দ্বীনি ও সামাজিক খেদমতের কথা স্মরণ করেন। তাঁর সমাজসেবা, দ্বীনের প্রতি নিষ্ঠা এবং মানুষের কল্যাণে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।

তার জীবনের শেষ জানাযার নামাজই প্রমাণ করে তিনি কতটুকু সামাজিক মানুষ ছিলেন। তিনি এলাকার যে কোন অসুস্থ রোগীকে নিয়ে ঢাকা সিলেট নিয়ে সেবা দিতেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। এবং এলাকার যুব সামাজকে নামাজের জন্য উৎসাহ প্রদান করতেন। মসজিদ, মাদ্রাসা ও সমাজের কাজে তিনি আবদ্ধ ছিলেন। 

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুকামবাড়ী হুজুর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী রহ. ও আমৃত্যু পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী (রহ.) এর অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা বলেন, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বন্ধন তৈরি করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় দিন-রাত ২৪ ঘণ্টা পবিত্র কুরআন তেলাওয়াতের ধারা অব্যাহত রয়েছে, যা এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দ্বীনি পরিবেশ সৃষ্টি করেছে।

আলোচনা শেষে মরহুম আবদুল মুমিন আলাল সাহেবসহ সকল মরহুমের রূহের মাগফিরাত এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে