আজ-  ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বে অবহেলা-শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত «» কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলনগরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় জিডি «» বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতাদের জরিমানা «» মৌলভীবাজারে ১ হাজার ১৮টি মণ্ডপে দুর্গাপপূজা, জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার «» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু

মৌলভীবাজারে ১ হাজার ১৮টি মণ্ডপে দুর্গাপপূজা, জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ১ হাজার ১৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা-২০২৬, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয়, এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ১ হাজার ১৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বিপুলসংখ্যক মণ্ডপে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।