মশাহিদ আহমদ, মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে অবস্থিত হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদরাসা মাঠে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায়। ১নং রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহান পারভেজ শিপন এর সভাপতিত্বে ও মাদরাসার সুপার আরিফ খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. দেলওয়ার হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার সহ-সভাপতি আব্দুর রহিম, কোর্ট টু কালেঙ্গা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোহাম্মদ মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তার শাহরিয়ার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাজী বারেক মিয়া, বারিছ মিয়া, মাওলানা আব্দুল মন্নান মোহন, রপু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বিভিন্ন সফলতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের দিক তুলে ধরেন। পাশাপাশি মাদরাসার সার্বিক উন্নতি, শিক্ষার মানোন্নয়ন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে দেশ, জাতি ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত ও শিরনী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ছবি সংযুক্ত।
ছবি সংযুক্ত।






