আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জৈন্তাপুরে দিনমজুরের নার্সারী লুটপাট পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের

জৈন্তাপুরে দিনমজুরের নার্সারী লুটপাট প্রতিকার চেয়ে সিলেট পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায় জৈন্তাপুর উপজেলা উত্তর বাঘের খাল গ্রামে মৃত শামসুল হকের ছেলে রিক্সা চালক দিনমজুর ইছা মিয়া (৪০) বুক ভরা আশা নিয়া একটি নার্সারী গড়ে তোলেন। দ্বার হাওলাত করে ৫ (পাঁচ) বছরের জন্য জমি লিজ নিয়া নিজের ছেলে সন্তান, স্ত্রীকে নিয়া দিন-রাত পরিশ্রম করে স্বপ্নের নার্সারী গড়ে তোলেন। আশা ছিল নার্সারীর চারা বিক্রি করে সাবলম্বী হবেন। ছেলে-মেয়েদের লেখা-পড়া খরচ যোগাবেন। সেই আশা দু-স্বপ্নে পরিণত করলেন পার্শ্বের বাড়ীর মাহমুদ আলী ও তাহার ছেলে, ভাই ও ভাতিজা মিলে তাহার স্বপ্নের নার্সারীটি লুটপাট করে প্রায় ২,২০,০০০/- টাকার ক্ষতিসাধন করেন এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে তাহাকে হত্যার হুমকি প্রদান করেন। তিনি স্থানীয় মুরব্বি ও ইউপি চেয়ারম্যান বরাবর বিচার প্রার্থী হয়ে বিচার না পাইয়া নিরাশ হইয়া। এ ব্যাপারে জৈন্তাপুর থানায় অভিযোগ দায়ের করে কোন প্রতিকার না পেয়ে অবশেষে পুলিশ সুপার বরাবরে অভিযোগ দাখিল করেন। ঘটনাটি ঘটেছে বিগত ২৩/১০/২০১৮ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময়। ঘটনার মূল হোতা ১। এখলাছুর রহমান (২৪), ২। জয়নাল মিয়া (২৬), ৩। শামসুর রহমান (৪০), ৪। আমির উদ্দিন (৩৭), সর্ব পিতা- মাহমুদ আলী, ৫। মাহমুদ আলী, পিতা- মৃত দরবেশ আলী, সর্ব সাং বাগেরখাল, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।