ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে ৩
প্রতিষ্টানের জরিমানা
জিতু তালুকদার মৌলভীবজার: বাণিজ্য
মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
মোঃ আল-আমিন এর নেতৃত্বে অদ্য ২৮ নভেম্বর
বুধবার শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার উপজেলায়,
বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী
অভিযানে ওজনে কম দেওয়া, ঔষধের নির্ধারীত দাম
কেটে নতুন দাম লেখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য
তৈরি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন
অপরাধে ৩টি প্রতিষ্টানে জরিমানা করা হয়। ঔষধের
নির্ধারীত দাম কেটে নতুন দাম লেখার কারণে 
মেসার্স আশা ফার্মেসীকে ৫ শত টাকা, ওজনে কম
দেওয়া ও মুন্নী বেকারীকে ৫ হাজার টাকা, কর্ণফুলি
বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার ৫ শত
টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময়
সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ
ফোর্স।
ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে ৩ প্রতিষ্টানের জরিমানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৯, ২০১৮, ৭:৩২ পূর্বাহ্ণ • ৫ বার পঠিত






