আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে অগ্নি মহড়া অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় গড়ে উঠা বস্তি এলাকায় আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে।আগুনের ভয়াবহতার ব্যাপারে বস্তি এলাকার সাধারণ লোকজনকে সচেতন করা ও যে কোন দূর্যোগ দূর্ঘটনায় নিজেদের হেফাজত রাখার কলা-কৌশল নিয়ে জন সাধারণের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, আত্রাই ফায়ার সার্ভিস অফিসার নিতায় চন্দ্র ঘোষ। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, মানব সভ্যতার শুরু থেকেই প্রয়োজনের তাগিদে আগুন আমরা ব্যবহার করে থাকি। অক্সিজেন, ধার্য্যপদার্থ ও নানা প্রকারের জ্বালানি আগুনের গতিকে বাড়িয়ে দেয়। কোন জায়গায় আগুন লাগার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে পানি দিয়ে চটের বস্তা ভিজিয়ে নিয়ে জলন্ত আগুনে চাপা দিলে আগুনের শ্বাস বন্ধ হয়ে নিভে যায়। দূর্যোগ দূর্ঘটনায় নিজেদের রক্ষা করতে নানা ধরণের প্রাথমিক ধারণা জনগণকে দেওয়ার জন্যই নওগাঁ ফায়ার ষ্টেশনের উদ্দোগে নিয়মিত বিভিন্ন স্থানে অগ্নি মহড়া পরিচালনা করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ারম্যান জিয়াউল হক, মিজানুর রহমান, কামরুল ইসলাম, মকলেছুর রহমান ও ড্রাইভার আহসান হাবিব প্রমূখ।