আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কান্দিগাঁওয়ে সরকারি সড়ক দখলুমক্ত করার দাবিতে মানববন্ধন

সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সরকারি সড়ক দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদেআলী মৌজার অনন্তপুর গ্রামের মিসকিন শাহ’র মাজারের রাস্তা অবৈধ ভাবে দখল করেছে একটি প্রভাবশালী মহল। শুক্রবার বিকেলে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা সড়কটি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহনুর আহমেদ, আওয়ামীলীগ নেতা মকবুল ইসলাম, যুবলীগ নেতা এনাম মিয়া, স্থানীয় বিএনপি নেতা মো. জালাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী ময়না মিয়া, প্রবাসী আব্দুল সাদিক, হাজী আফতাব আলী, হাফিজ লাল মিয়া, কাপ্তান মিয়া, আব্দুস সামাদ, জিল্লু মিয়া, মুহাম্মদ শাহজাহান, আশফাক মিয়া, আলাউর রহমান, মো. ইউনুছ আলী, হাফিজ আব্দুস সামাদ, বাদশা মিয়া, আব্দুল হেকিম, মো. আশিক মিয়া ও ফয়ছল আহমদ বাবর প্রমুখ। বক্তারা অবিলম্বে বাদে আলী মৌজার ৮৬ নং জে এল এর ১ নং খতিয়ানের ৫০৭ ও ৫২৪ নং দাগের দখলকৃত সরকারি এই রাস্তা অবৈধ্য দখলমুক্ত করে গার্ডওয়াল সহ উন্নয়ন কাজ করার দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন বক্তারা।