আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বিশ্ব এইডস দিবস পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে আজ ১ ডিসেম্বর শনিবার। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, ইত্যাদি। সিভিল সার্জনের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০
শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ইপিআই ভবনস্থ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ্র ভৌমিকের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ
নাসিরের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন ডাঃ নূরে আলম সিদ্দিকী, ডাঃ
মিনাক্ষী দেবনাথ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান বিদ্যালয় পরিদর্শক মুহিবুল হাসান, বাধন
হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।