দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর শিক্ষার্থীর কৃতিত্ব অর্জনকে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত মেধামূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনসহ ঈর্ষনীয় ফলাফল অর্জনে সক্ষম হয়। 
শুক্রবার (৩০ নভেম্বর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে চার শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।
চতুর্থ শ্রেণির পরীক্ষায় মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অর্জন করে দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ছাত্রী মুনিরা আক্তার।
জ্ঞাতব্য উক্ত পরীক্ষায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনভূক্ত ৩০ টি স্কুল নিয়ে রোটারি ক্লাব শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে চার শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।






