জেলা বিএনপির শোক প্রকাশ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজার মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সাথে তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রোববার ইন্তেকাল করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার মাতা। রাত ৮টায় নামাজে জানাযা শেষে দক্ষিণ সুরমার সিলাম পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয় তাকে।
ছাত্রদল নেতা সুহেলের মাতার মৃত্যুতে
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ২, ২০১৮, ৩:০৩ অপরাহ্ণ • ০ বার পঠিত






