বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বেলা ১:৩০ থেকে ৩ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে জুমজুম সুইটসকে ৩ হাজার টাকা, এমরান ফামের্সীকে ২ হাজার ৫ শত টাকা, এলাহি ভেরাইটিজ স্টোরকে ২ হাজার ৪ শত টাকা, শাহজালাল খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৯ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
মৌলভীবাজার ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্টানকে জরিমানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৩, ২০১৮, ২:২০ অপরাহ্ণ • ০ বার পঠিত






