আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের পাহাড়ি এলাকা থেকে গত
মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধ আলীনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চেরাগ আলী (৭০)।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে খবর পেয়ে উপ-পরিদর্শক ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যার পর মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ পাহাড়ি এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী চেরাগ আলীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। ময়না তদন্তের জন্য বুধবার সকালে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ৬টায় লাশ উদ্ধার নিয়ে আসেন। সুরতহাল তৈরীকালে লাশের গায়ে কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। বৃদ্ধের ছেলে জয়নাল আবেদীন বাদি হয়ে মঙ্গলবার রাতেই কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা
দায়ের করেন বলেও উপ-পরিদর্শক ফরিদ জানান। তবে কি কারণে ও কিভাবে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান