আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

শ্রীমঙ্গলে কালী মন্দিরের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ফেলায় থানায় অভিযোগ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরতলির ৩নং সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায় হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শ্মশানঘাট এর কালী মন্দিরের দেয়াল রাতের আঁধারে ভেঙ্গে ফেলায় থানায় অভিযোগে করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ৯ জুন রাত ৮টা হতে ১০ জুন সকাল ৭টার মধ্যে কোন এক সময়ে শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ সার্বজনীন শশ্মানঘাট কালী মন্দিরের পশ্চিম পাশের দেওয়ালটি কে বা কারা ভেঙ্গে ফেলেছে। এতে মন্দিরের প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মন্দির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সবুজবাগ সার্বজনীন শশ্মানঘাট কালী মন্দিরের সাধারণ সম্পাদক পরিমল দাস বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ৯ জুন রাত প্রায় ৮টায় সেবায়েত মন্দির বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরের দিন সকাল ৭টার দিকে মন্দির এলাকা থেকে একজন ফোন করে জানান, মন্দিরের পশ্চিম পাশের দেয়ালটি কে বা কারা ভেঙ্গে ফেলেছে। তাৎক্ষণিক আমি মন্দিরে এসে দেয়াল ভাঙ্গার বিষয়টি দেখতে পাই। উপরোল্লেখিত যেকোন সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা শশ্মানঘাট কালী মন্দিরের পশ্চিম পাশের দেওয়াল ভেঙ্গে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

সরেজমিনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, আমাদের আশেপাশে কোন মুসলিম নেই, তবে হিন্দু নাথ সম্প্রদায় রয়েছে। তাদের সৎকারের জায়গা আলাদা। যে দেয়ালটা ভেঙ্গে ফেলা হয়েছে তার পাশে যে নতুন সমাধিটি দেখা যাচ্ছে এই সমাধির রাতেই ঘটনাটা ঘটেছে। অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে পুলিশের তদন্তে মূল বিষয়টি উদঘাটিত হবে বলে তারা মনে করেন।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার পিয়াস দাস বলেন, শ্রীমঙ্গল থানা থেকে এসআই সুব্রত দাস এসে তদন্ত করে গেছেন। আমিও গিয়েছিলাম। যতটুকু জানতে পেরেছি, রাতে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীর একজনের সৎকারের পূর্বে বা পড়ে ঘটনাটি ঘটেছে। তবে কে বা কারা বিষয়টি ঘটিয়েছে তা তদন্তকারী কর্মকর্তা উদঘাটন করবেন।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই সুব্রত দাসের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের স্বার্থে অনেকের সাথে কথা বলেছি। ঘটনার রাতে একই এলাকার এক মৃত ব্যক্তির সৎকার ছিল। এর সূত্র ধরে তদন্ত চলছে। তবে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করবেন বলে অনুরোধ করেছেন। যদি স্থানীয়ভাবে মীমাংসা না হয় তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।