আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ

শমশেরনগর হাসপাতালে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সোমবার (১ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালে ৫০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহ করে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। এসময় তিনি রক্তচাপ, ডায়বেটিস পরীক্ষা, ওজন পরিমাপ সহ চিকিৎসকের সাথে নিজের সমস্যা নিয়ে কথা বলে ব্যবস্থাপত্র গ্রহণ করেন।

এরপর হাসপাতাল কমিটির উপস্থিত সকল সদস্যরা পর্যায়ক্রমে ৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দেবাশীষ সিংহ, কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা সালেক আহমদ ভূইয়া।

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসে অনানুষ্ঠানিকভাবে কোন প্রকার টোকেন রেজিষ্ট্রেশন না করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে শমশেরনগর হাসপাতাল। বিগত দুই মাসে দুই শতাধিক বিভিন্ন রোগীকেবিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।