আজ-  ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ভাতিজার দা’য়ের আঘাতে চাচী নিহত, আটক-১ «» বগুড়া আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা  «» নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা «» নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০ ২৬ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন।  «» প্রথম দিনে, এসএসসি ও সমমানের পরীক্ষা সেন্টার পরিদর্শন জেলা প্রশাসক মৌলভীবাজার «» র‌্যাব-৯ এর অভিযানে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার «» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  «» বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর «» বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু

সিলেটে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষককদের অযৌক্তিকভাবে অপসারণের দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৫ আগষ্ট) সকালে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাধারণ শিক্ষার্থীরা নগরীর মির্জাজাঙ্গাল থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মানবন্ধন পালন করে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে মাহবুব আলম, সাদিকুল ইসলাম, ছালিম উদ্দিন, আতাউর রহমান, জাহিদুল ইসলাম রিমন, মো. আলম খান, হোসাইন আহমদ, মো. ওয়াহিদ, আবু সুফিয়ান, মোা. জিহাদ, মো. তৈমুল হক, খাদিজা আক্তার, মাহি আক্তার, পলি রানী নাথ, কনিকা দাস, খন্দকার আব্দুল আহাদ, বিলাল হোসেন, বিলাল হোসেন, মো. আব্দুর রহমান, শরীফ আহমদ, মো. রাজু আহমদ, মো. দুদু মিয়া, মো. আলমগীর হোসেন, মুহাম্মদ তানজিম আহমদ, দিপালী রানী রায়, তাহমিনা রহমান, লিপি রানী পাল, তাইবা আক্তার, জেরিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, রুহিত আচায্য প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে এদেশের শিক্ষার্থীরা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। কিছু কুচক্রীমহল আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এম এ মুজাহিদ খান, উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক ও সিনিয়র প্রভাষক ডা. শফিকুল ইসলামকে অপসারণে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা ছাত্রলীগ ও যুবলীগকে কাজে লাগিয়ে কলেজকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করতে জেলা প্রশাসক বরাবরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে স্মারকলিপি প্রদান করেছে। ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিকে কাজে লাগিয়ে শিক্ষকদের বিরুদ্ধে কুচক্রীমহলের এরকম কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। তারা শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।