আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফ্রান্সে তিনজনেক হত্যার পর পুলিশের আত্মহত্যা

মোহাম্মদ আব্দুল মুহিব;ফ্রান্স:পূর্ব বিরোধের জেরে ফ্রান্সে তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে বলা হয়, শনিবার বিকেলে প্যারিসের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে ওই পুলিশ সদস্যের প্রেমিকার বাবা ও দুজন পথচারী রয়েছেন। আহতরা অন্যরা হলেন, তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন। ফ্রান্সের একটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ওই নারী তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার কথা জানালে নিহত পুলিশ সদস্য পিস্তল দিয়ে প্রথমে দুজন পথচারীকে হত্যা করেন। এরপর গাড়িতে বসে থাকা প্রেমিকা, তার মা, বাবা ও বোনকে গুলি করার পর আত্মহত্যা করেন। পাশের একটি বাড়ির বাগানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে ফ্রান্সের সারসেল শহরের মেয়র ফ্রানসোয়িস পুপপোনি বলেন, ‘হামলার শিকার পরিবারটি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা আমার পরিচিত।’ এ সময় তিনি ওই পুলিশ সদস্যের সঙ্গে ওই পরিবারটির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন।