আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে। «» মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৩০/৩৫ বছর ধরে কর্মরত ৭,০৫৯ জন অবহেলিত ওয়াকচার্জ কর্মচারীদের নিয়মিত সংস্থাপনের আনয়নের লক্ষ্যে মহামান্য হাইকোটের দায়েরকৃত মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
গত রবিবার ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই পূর্ণদিবস কর্মবিরতি আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত চলবে। এর আগে একই দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় তারা। মঙ্গলবার (সওজ) এর সড়ক ভবনের গেইটে পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশিষ দে চৌধুরী , সহ-সভাপতি মো : আমানত খান চৌধুরী , সাধারণ সম্পাদক মো: আকবর আলী, অর্থ সম্পাদক মো: আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো: আব্দুল গনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ।