আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

লাউয়াছড়ায় এবার গাড়ির চাকায় পিষ্ট শঙ্খিনী

প্রায় প্রতিদিনই লাউয়াছড়া জাতীয় উদ্যানে রাস্তা পারাপারের সময় গাড়ি কিংবা ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মরছে কোনো না কোনো বন্যপ্রাণী। সবশেষ এ তালিকায় যুক্ত হলো সুদর্শন ‘শঙ্খিনী’ সাপ। দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সাপটি।

শঙ্খিনী ছাড়াও এ সাপকে ‘ভোতালেজ কেউটে’ বা ‘ডোরা কাল কেউটে’ বা ‘ডোরা শঙ্খিনী’ বলা হয়। এর ইংরেজি নাম Banded Krait এবং বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus।

সাপটি পাহাড়ি এলাকা, জলাভূমি সংলগ্ন নির্জন স্থান বা সমতল ভূমিতে বসবাস করে। এরা চলাচলে ধীরগতি সম্পন্ন। শঙ্খিনী তীব্র বিষযুক্ত একটি সরীসৃপ। এদের বাংলাদেশের আবাসিক সাপ হিসেবে গণ্য করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্তকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, সোমবার (২০ নভেম্বর) রাতে রাস্তা অতিক্রমের সময় গাড়ি চাকায় পিষ্ট হয়ে শঙ্খিনী নামের একটি সাপ মারা গেছে। প্রায়ই এভাবে গাড়ির চাকায় প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণী।

লাউয়াছড়ায় গাড়ির চাকায় বন্যপ্রাণী মারা যাওয়া প্রসঙ্গে ডিএফও বলেন, অধিকাংশ প্রাণী রাতেই চলাচল করে এবং প্রতিনিয়তই গাড়ির চাকার নিচে পড়ে প্রাণ হারাচ্ছে। তাই রাতে লাউয়াছড়ার উপর দিয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিকল্প পথে চলাচলের বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছি। আশা করি, শিগগিরই এ বিষয়ে একটি পজেটিভ সিদ্ধান্ত আসবে।