আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজারে মানববন্ধন

দুরুদ আহমেদ,মৌলভীবাজার: ওমান পাঠানোর নামে অসহায় ও দরিদ্র পরিবারের কাছ থেকে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎকারী আদম বেপারী প্রতারক আবুল কালামের কাছ থেকে টাকা ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছে কুলাউড়া উপজেলার ভাটেরা ও ভূকশীমইলের ভূক্তভোগী পরিবারগুলো। মানববন্ধনে প্রভাষক হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ আব্দুস সামাদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল করিম, সৈয়দ মতিন মিয়া, এমদাদুল হক, মেরাজ চৌধুরী, চিনুরঞ্জন তালুকদার ও জাবেদ আহমদ প্রমুখ। বক্তারা দুষ্কৃতিকারী, প্রতারক আবুল কালাম বিদেশ পাঠানোর নামে যে ৬০লক্ষ টাকা আত্মসাৎ করেছে সেই টাকাগুলো ভূক্তভোগী পরিবারগুলোকে ফেরত দেওয়ার দাবী জানান। এবং আবুল কালামের ব্যাংক একাউন্টও জব্দ করারও জোর দাবী করেন। এসময় ভূক্তভোগী ২৬টি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।