আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

রাজনগর প্রতিনিধি:
রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউ.পির উমরপুর হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার (২৮ নভেম্বর)দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিশাল র‌্যালী বের হয়ে উমরপুর বাজার সহ এলাকার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করা হয়। মো:লিয়াকত আলী (লেবু) মিয়ার সভাপতিত্বে ও ক্বারী মাও: সাইফুল ইসলাম এর সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সৈয়দ আব্দুল বারি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: মুহি উদ্দিন কাজী মুজিবুর রহমান.উমর পুর হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও অত্র মাদ্রাসার ক্বারী মো:আব্দুল আলিম, মুসলিমাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাও: আব্দুল মুমিন শাহজালাল লতিফিয়া ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাও: খলিলুর রহমান, দৈনিক খবরপত্র পত্রিকার রাজনগর প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলাম, মাও:জামিল আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে যারা উত্তীর্ণ হয়েছে তাদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলাকার মুরব্বীয়ান ও বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা।