আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকতার উপর চার মাসের অনলাইন কোর্স চালু করেছে।

মৌলভীবাজার প্রতিনিধি


বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি সাংবাদিকতার উপর চার মাসের অনলাইন কোর্স চালু করেছে। আগ্রহী যে কোন সাংবাদিক ঘরে বসে এই কোর্স সম্পন্ন করতে পারবেন। অনলাইনে দেওয়া হবে সনদপত্র। এছাড়া এক বছরের ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। দুই বছরের মাস্টার্স কোর্সও চালু হতে যাচ্ছে। ডিপ্লোমা ও মাস্টার্স কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় সনদপত্র দিবে। শুক্রবার সন্ধায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে পিআইবি’র আয়োজনে মৌলভীবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক মোঃ শাহ্ আলমগীর এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে সাংবাদিকদেরও হালনাগাদ থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণ সাংবাদিকতার জ্ঞানকে শাণিত করে। প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও পিআইবি’র কনিষ্ঠ্য প্রশিক্ষক শাহ আলম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোহনা টিভির বার্তা প্রধান রহমান মোস্তাফিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জনি বেগম। পরে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তোলে দেন। প্রশিক্ষণে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।