আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কুলাউড়ায় ধান কাটতে আপত্তি দেয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

কুলাউড়া প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোরপূর্বক ধান কেটে নেয়ায় আপত্তি দেয়ার কারনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন জাহিদ মিয়া (৫১)। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রাবার সকাল ১০ টায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সোসাইয়া এলাকার ফসলি মাঠে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুরের আব্দুল ওয়াদুদ কিছু লোকবল নিয়ে সকালে ধান কাটতে আসেন। এ সময়ে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের চক কবিরাজি গ্রামের জাহিদ মিয়া তাদের ধান কাটায় আপত্তি জানালে আব্দুল ওয়াদুদ এর সহযোগিরা দা, লাটিসোটা সহ দেশীয় অস্ত্রসস্ত্রে হামলা চালালে জাহিদ মিয়ার মাথা ও হাতে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত জাহিদ মিয়ার ভাই সামছুদ্দীন আহমদ অভিযোগ করে বলেন, উপজেলার পতনঊষার ইউনিয়নের চক কবিরাজি গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদ মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুরের আব্দুল ওয়াদুদ এর কাছ থেকে ২৮ শতক জমির জন্য বায়নামাপত্রের বিপরীতে ৮৫ হাজার টাকা প্রদান করেন। পরে আব্দুল ওয়াদুদ জমি রেজিষ্ট্রি করে দিতে আপত্তি জানান। এসব বিষয়ে আদালতে মামলা চলামান রয়েছে এবং আব্দুল ওয়াদুদের ১৪৪ ধারা মামলার আদেশ আমাদের পক্ষে আসে। ফলে আমরা জমি চাষাবাদ করি। শুক্রবার আব্দুল ওয়াদুদ লোকবল নিয়ে স্থানীয় ইউপি সদস্য তাহির মিয়ার নেতৃত্বে জোরপূর্বক ধান কাটতে আসলে আমার বড় ভাই জাহিদ মিয়া আপত্তি জানালে মোশাহিদ আলী (৩৮), রহমত মিয়া (৩০), সহিদ মিয়া (৪০), আজিদ মিয়া (৩০), ইসমাইল মিয়া (৩৫), সিকন্দর মিয়া (৫৫), জমসেদ মিয়া (৪৫), রহিম মিয়া (২৫) গং ব্যক্তিরা দা দিয়ে মাথায় উপর্যুপোরি ক‚পিয়ে গুরুতর আহত করে। জাহিদ মিয়ার ডান হাত ভেঙ্গে দিয়েছে এবং বাম হাতের একটি আঙ্গুল কেটে ফেলেছে। তিনি আরও বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় ৩৮টি সেলাই দিতে হয়েছে। আমার ভায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। তবে আজ রবিবার অভিযোগ দেওয়া হবে। তবে অভিযোগ বিষয়ে আব্দুল ওয়াদুদ বলেন, জাহিদ মিয়া দল বলে নিয়ে আমার জমিতে ধান কাটতে আসে। এ সময়ে বাঁধা দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আমাদের লোকজনও আহত হয়েছেন। হাজিপুর ইউনিয়নের ইউপি সদস্য তাহির মিয়া বলেন, থানার ওসি সাহেবের কথায় আমি ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ দেখতে পাই। আমি কারো পক্ষে যাইনি। কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল ওয়াদুদের একজন আহত হয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তাদের পক্ষে থানায় অভিযোগ দেওয়া হয়েছে সেটি মামলা হয়েছে। জাহিদ মিয়ার পক্ষে কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে সেটি নেওয়া হবে এবং তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।