আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলীম ও সম্পাদক সিতার

আলী হোসেন রাজন, মৌলভীবাজার

মৌলভীবাজার ভিডিওগ্রাফি ওয়েলফেয়ার সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে গতকাল ২ ডিসেম্বর।শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আলীম চৌধুরী (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিতার আহমদ (মোরগ প্রতীক)। মোট ২৩টি পদের মধ্যে ৭টি পদের ১১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ১২টি পদের নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোঃ জুবায়ের আলী আহমদ ও সৈয়দ কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর কবির, সহ-দপ্তর সম্পাদক মীর আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোবিন্দ মল্লিক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল আহমদ ও সমাজকল্যান সম্পাদক পদে ময়নুল ইসলাম। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ১১ জন হলেন- দপ্তর সম্পাদক আল আমিন আলম, অর্থ সম্পাদক মোঃ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক এ এস কাকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুব আলম, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক মোঃ হাবিবুল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আহমদ, সদস্য মোঃ আতাউর রহমান, মোঃ সেজুল আহমদ, মোঃ বদরুল, মোঃ হোসেন মিয়া ও মোঃ মোতালিব মিয়া বাবু।
উক্ত নির্বাচনে পরিবহন শ্রমিক নেতা আজিজুল হক সেলিম প্রধান নির্বাচন কমিশনার, সাংবাদিক আনহার আহমদ শমসাদ নির্বাচন কমিশনার, দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন সহকারী নির্বাচন কমিশনার, সাংবাদিক শ. ই. সরকার জবলু নির্বাচন কমিশন সচিব এবং আলিম উদ্দিন হালিম ও নুরুল ইসলাম সদস্য হিসাবে দায়িত্ব পালণ করেন। নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম পরির্দশন করেন- মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, ছাত্রনেতা হাসান আলী, সিতার আহমদ, ফয়সাল আহমদ, নিখিল তালুকদার প্রমুখ। নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালণ করেন মৌলভীবাজার মডেল থানার এস আই মালেক এর নেতৃত্বে ৮ সদস্যের মহিলা ও পুরুষ পুলিশ দল। এছাড়া, সাদা পোষাকে পুলিশের বিশেষ গোয়ন্দা শাখার সদস্যরাও ছিলেন সদা তৎপড়।
আলী হোসেন রাজন, মৌলভীবাজার ঃ