আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে ৫ দিনব্যাপী জুয়েলারী শপিং মেলা উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ৫দিনব্যাপী ইমিটেশন জুয়েলারী মেলা। গত রোববার বিকাল চারটায় ঢাকার মেসার্স ইফরাত এন্টারপ্রাইজের আয়োজনে শমশেরনগর আউলিয়া কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আয়োজকরা জানান, সাফল্যের দ্বিতীয় আয়োজন হিসাবে এবার ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিন মেলা চলবে। মেলায় আন্তর্জাতিক মান সম্পন্ন আকর্ষণীয় ডিজাইনের ইমিটেশন জুয়েলারীর নামান সমারোহ রয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে এক দরে এসব জুয়েলারী সামগ্রী বিক্রয় হবে। বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে ২৩ ক্যারেট মাইক্রো গোল্ড প্লেটেড, জয়পুরী রিয়েল স্টোন, মালাটি মঙ্গল সূত্র, পান্না, এমব্রাল/রুবি,জারকান জড়িত নেকলেস সেট এবং বিয়ে ও পার্টিতে পরার জন্য আকর্ষনীয় ডিজাইনের জুয়েলারী পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। মোট ২০টি জুয়েলারী স্টলের সাথে একটি হিজাব ও ওড়নার স্টল ও একটি খাবারের সামগ্রীর স্টল।