আজ-  ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পাওয়ায় ফারুক খাঁনকে শ্রীমঙ্গলে সংবর্ধনা «» শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীর বিদায় সংবর্ধনা «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন; একজনের ৬ মাসের কারাদণ্ড «» শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত।  «» সিলেট মহানগর,  সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই, আগামীকাল জানাজা। «» বার্মিংহামে কবি পিয়াস মজিদ এর আড্ডায় কবি নজরুলের স্ত্রী নার্গিসের কবর সংরক্ষণের আহ্বান «» নওগাঁর পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট: নারীসহ গ্রেপ্তার ২

কমলগঞ্জে গাছচোরের দায়ের কুপে একজন নিহত

কমলগঞ্জ প্রতিনিধি :

সামাজিক বনায়নের গাছ কেটে চুরির সময় বাঁধ দিলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সামাজিক বনায়ন সমিতির এক সদস্যকে কূপিয়ে হত্যা করলো গাছ চোর চক্র। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টাায় আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, শুক্রবার কাউয়ার গলা গ্রামের সামাজিক বনায়নের একটি বাগানে ঢুকে একদল গাছ চোর গাছ কাটছিল। গাছ কাটার আওয়াজ শুনে ফরেষ্ট ভিলেজার লাল মিয়ার ছেলে সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ আলী দৌড়ে এসে বাঁধা দিচ্ছিলেন। এসময় গাছচোর চক্র হাতে রাখা ধারালো দা দিয়ে এলো পাতাড়িভাবে কূপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর গাছ চোর চক্র পালিয়ে গেলে গ্রামবাসীরা এসে সুরুজ আলীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক ডা: তোফায়েল আহমদ তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে যাচ্ছে। সরেজমিন তদন্ত ছাড়া বলা যাবে না আসলে সুরুজ আলী কিভাবে খুন হলেন।