আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

কমলগঞ্জ থানার ওসিকে আদমপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসানের অন্যত্র বদলী উপলক্ষে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকাল ৪টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানার সভাপতিত্বে ও যুবনেতা সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহী, সমাজসেবক ও বামডো সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লঅব সম্পাদক শাহীন আহমদ, ব্যবসায়ী নেতা রাসেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমলগঞ্জ থানার বিদায়ী ওসি মো: বদরুল হাসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।