আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ফলোআপ : কমলগঞ্জে বনায়ন সমিতির সদস্যকে কুপিয়ে হত্যা ২ জনের নাম উল্লেখ করে নিহতের বাবার মামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

সামাজিক বনায়নের গাছ বাঁচাতে গিয়ে শুক্রবার বিকালে প্রাণ যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের সামাজিক বনায়ন সদস্য সুরুজ মিয়া (৪২)-র। এ ঘটনায় তার বাবা লাল মিয়া বাদি হয়ে শনিবার ২ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত সুরুজ মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে শনিবার বিকাল সাড়ে ৫টায় কাউয়ারগলা গ্রামে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে জানাযায় শরীক হন কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনসহ শত শত মুসল্লী। কমলগঞ্জে বনায়ন সমিতির সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার (৯ ডিসেম্বর) সমকালে একটি সংবাদ প্রকাশ হয়েছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সামাজিক বনায়নের গাছ চুরি প্রতিরোধ করতে গিয়ে গাছচোর চক্র কূপিয়ে হত্যা করে কাউয়ারগলা গ্রামের ফরেষ্ট ভিলেজার লাল মিয়ার ছেলে সুরুজ মিয়া। এ ঘটনায় নিহতের বাবা লাল মিয়া বাদি হয়ে শনিবার কমলগঞ্জ থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের আনিস মিয়ার ছেলে আহাদ মিয়া (২৮) ও একই ইউনিয়নের আধকানি গ্রামের সফর আলীর ছেলে আজমত আলী (২৬)কে আসামী করা হয়। তাছাড়া মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়।
মামলার বাদি লাল মিয়া অভিযোগ করে বলেন, আসামী আহাদ ও আজমত চিহ্নিত গাছ চোর। এ চক্রই শুক্রবার বিকালে তার ছেলে সুরুজ মিয়াকে কূপিয়ে হত্যা করে। তাই এই দুই জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার গভীর রাতে মামলার ১নং আসামী আহাদ মিয়ার বাড়ি ও বাড়ির পিছনের ধানী জমিতে ঝেপ দিয়ে আচ্ছাদিত অবস্থায় আকাশমনিসহ নানা জাতের অনুমান ৭৫ ঘনফুট চোরাই কাঁঠ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ মামলায় জোর তদন্ত চলছে। আসামীদেরর গ্রেফতারের চেষ্টা চলছে।

কমলগঞ্জ থানার ওসিকে আদমপুর ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: বদরুল হাসানের অন্যত্র বদলী উপলক্ষে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার বিকাল ৪টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানার সভাপতিত্বে ও যুবনেতা সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহী, সমাজসেবক ও বামডো সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লঅব সম্পাদক শাহীন আহমদ, ব্যবসায়ী নেতা রাসেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমলগঞ্জ থানার বিদায়ী ওসি মো: বদরুল হাসানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
নোট: ছবি সংযুক্ত।

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
০৯ ডিসেম্বর ২০১৭
মোবা-০১৭১১৫৭৩৭৯০