আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধিঃ

‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি। পরে একটি র‌্যালী আদালত সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনায় সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এস আব্দুল কাদির মাহমুদ, আশরাফুর রহমান, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, ডাঃ সত্যকাম চক্রবর্তী ও মোঃ শাহজাহান প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিকে দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্যাপশনঃ মৌলভীবাজারে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন।
মৌলভীবাজারে নাটাবের মতবিনিম।