আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’র স্বীকৃতি অর্জনে শ্রীমঙ্গলে খেজুর বিতরন

এস এ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, দীপ্ত নিউজ : জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সনের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরন করা হয়। রবিবার বেলা সাড়ে ১১টায় দেওয়ান সামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত খেজুর বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল- কমলগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান, শিক্ষক বৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এদিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন এর ৫৩ তম বার্ষিক সাধারণ সভা(২০১৭)য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বেলা দেড়টায় তিনি জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি মো: নেছার আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিছবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।