আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ৭৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়েছে। সোমবার বেলা দেড়টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ল্যাপটপ বিতরন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও পতনউষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় হাজরা, সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে সম্পূর্ণরুপে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করছে। এটি আওয়ামী সরকারের নির্বাচনী ইস্তেহারের একটি অংশ। পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়গুলিতে ল্যাপটপ বিতরণ করা হবে। তিনি উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বলেন, ল্যাপটপ নিয়ে বিদ্যালয়ে ফেলে রাখলে চলবে না। শিক্ষকরা এটি ব্যবহার করতে হবে। শিক্ষকরা চাইলে নিজে নিজেদের বিদ্যালয়কে ডিজিটাল করে নিতে পারবেন।