আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জের যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন বদরুল সভাপতি, শহীদ সম্পাদক

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকাল ৪টায় মুন্সিবাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কমনগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহেদুল হক ও আবুল কালামের যৌথ পরিচালায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিদ্দেক আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল ও শায়েক আহমেদ। সম্মেলন শেষে সোমবার রাতে মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ভোটাভোটির মাধ্যমে বদরুল ইসলাম নির্বাচিত হন এবং শহীদ আহমদ বিনা প্রতিদ্বন্দিতায় সাধালন সম্পাদক নির্বাচিত হন।