আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জে গভীর রাতে শীতার্থদের মাঝে কম্বল বিতরন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দরিদ্র শীতার্থদের মধ্যে গভীর রাতে কম্বল বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক শনিবার দিবাগত রাতে ভাসমানদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন। রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনে উপস্থিত হয়ে ভাসমান ও হতদরিদ্র ৮০ জন লোকের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: পনিরুজ্জামান, জাইকার ফ্যাসিলিটেটর সাজেদুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে পড়া লোকজনকে ডেকে তুলে নিজ হাতে গায়ে কম্বল পরিয়ে দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এখানে পিছিয়ে পড়া জনগোষ্টি চা শ্রমিক ও শব্দকর সম্প্রদায়সহ শীতার্থ লোক রয়েছেন। তাই প্রথম দিনের মতো দু’টি রেল ষ্টেশনে ৮০ জনকে এবং পরবর্তীতে শব্দকর ও চা শ্রমিক জনগোষ্টির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।